|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
মিরসরাইয়ে চার মাদক কারবারি আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২২
মিরসরাইয়ে পৃথক অভিযানে ২ হাজার ৬৫ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার ৯নং ক্যাম্পের ইউসুফের স্ত্রী সেতারা বেগম (৩০), একই এলাকার আবুল কালামের স্ত্রী জেসমিন আক্তার (১৯), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন গোবিন্দপুর এলাকার মৃত ইসমাইল মৃধা প্রকাশ ফকিরের পুত্র কাওসার মৃধা (২৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঘুরচাকাঠী এলাকার রেজাউল এর স্ত্রী মেরিনা বেগম (২২)।সোমবার (১৬ মে) বিকেলে পৃথক পৃথক অভিযানে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছোট কমলদহ বাইপাস সংলগ্ন গ্রামীন ব্যাংক এর সামনে থেকে এবং মহাসড়কের মাতৃকা হসপিটাল রাস্তার মাথা এলাকা থেকে দুটি বাস তল্লাশি চালিয়ে ১৭ শ ৬৫ পিস ও ৩শ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, পুলিশের দুটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে পৃথক দুই স্থানে যাত্রীবাহী গ্রাম বাংলা ও সিডিএম বাসে সন্দেহ জনক ভাবে চার জনকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২হাজার ৬৫পিস ইয়াবা উদ্ধার করা তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার সকালে আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.