|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২২
শ্রীনগরে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগীতা অনুষ্ঠিত
শ্রীনগরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ও ১৭মে দুদিন ব্যাপী উপজেলা মিলনায়নে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক মোট ৩০টি বিষয় এবং ৩ বিষয় বিভক্ত( ক,খ ও গ বিভাগ) প্রতিযোগীতায় ৮শত প্রতিযোগীদের অংশ গ্রহনে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ২৩৭ জন শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রথমস্থান অধিকারী শিশুরা জেলা পর্যায়ে প্রতিযোগীতায় আগামী ২৩ ও ২৪ মে অংশ গ্রহন করবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.