|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল “টুর্নামেন্ট”এর শুভ উদ্ধোধন
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২২
শ্রীনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল "টুর্নামেন্ট"এর শুভ উদ্ধোধন
শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল "টুর্নামেন্ট" অনুর্ধ-১৭ বালক -২০২২ এর উদ্ধোধন করা হয়েছে।
(১৭মে)সোমবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয় মাঠে ১৪টি ইউনিয়নের সমন্বয়ে ধারাবাহিকভাবে কুকুটিয়া ইউনিয়ন বনাম বাড়ৈখালী ইউনিয়ন অনুর্ধ-১৭ বালক-২০২২ এ ফুটবল টুনামেন্টের উদ্ধোধন করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ব্যারিস্টার সজীব আহমেদ,উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী,
শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, পিআইও আশেকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন,ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি এম মাহবুব উল্লা কিসমত, বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান তৌহিদুর রহমান
পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন , আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান,তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর,
বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.