প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ
শ্রীনগরে ব্যাবসায়ী হাবিবুর রহমান এর ব্যাক্তি উদ্যোগে হতদরিদ্র পরিবার পেল অটোরিক্সা

শ্রীনগরে ব্যাক্তি উদ্যোগে হতদরিদ্র পরিবার পেল অটোরিক্সা
শ্রীনগরে অসচ্ছল একটি পরিবারকে স্বাবলম্বি করার মহৎ উদ্দেশ্য নিয়ে বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান হাবিব এর পক্ষ থেকে অটোরিক্সা বিতরণ করা হয়েছে।
(১৩ মে)শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ডাকবাংলো অটো মিশুক শো-রুম থেকে কুকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া হতদরিদ্র কাজল হোসেন পরিবারের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,বিশিষ্ট ব্যাবসায়ী হাজী রুহুল, ব্যাবসায়ী আমজাদ হোসেন মিঠু প্রমুখ।
বিশিষ্ট ব্যববসায়ী হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় একটি হতদরিদ্র পরিবার স্বাবলম্বী হলেই আমাদের পরম তৃপ্তি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.