প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ
শ্রীনগরে ঢাকা মাওয়া মহাসড়কে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

শ্রীনগরে ঢাকা মাওয়া মহাসড়কে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত
শ্রীনগরে প্রাইভেটকার চাপায় মোঃ আজাদ (৪১) নামে এক পথচারী নিহত হয়েছে।
(১১ মে)বুধবার সকাল সাড়ে ৯ টার
দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর পুরাতন ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা পথচারী আজাদকে গুরুত্বর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পথিমধ্যে তার মৃত্যূ হয়। নিহত আজাদ উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মৃত আঃ রহমানের ছেলে। সে ঢাকা ইস্পাহানি এলাকায় আনসার সদস্য হিসেবে কাজ করত। তার ছোট ছোট দুইটি সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, আজাদ নিজ বাড়ী থেকে বের হয়ে ঢাকা মাওয়া মহাসড়কে আসলে ঢাকাগামী অজ্ঞাত প্রাইভেটকারের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে পথচারী আজাদকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের এস,আই রাশেদ বলেন, অজ্ঞাতনামা প্রাইভেটকারটি সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.