|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২২
নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
১০ মে মঙ্গলবার দুপুর ১২ টায় ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদের কার্যালয়ে এই স্বাক্ষাত করেন তারা। তখন তারা নবাগত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী ও পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ মিয়াজী।
সৌজন্য স্বাক্ষাতকালে উপজেলা কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকগন নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের অনুকূলে তিনি হাস্যোজ্জলাবস্থায় প্রাণবন্ত উত্তর প্রদান করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, দপ্তর সম্পাদক আবু মুছা আল্ শিহাব, সদস্য আল আমিন ও দিদার হোসেন পাটোয়ারী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.