|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ নেতা রিয়াদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৮ নং রাধানগর ইউনিয়ন ঐতিয্যবাহী বিদ্যাপীঠ উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন রিয়াদ। বুধবার (১১ মে) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় এমরান হোসেন রিয়াদকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নির্বাচিত বিদ্যুৎসাহী এমরান হোসেন রিয়াদ বলেন, আমাকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী নির্বাচিত করায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমি একজন ক্ষুদ্র কর্মী, আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অন্যন্য সদস্যবৃন্দ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি। তিনি আরো বলেন অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, ছাত্রছাত্রীদের মাঝে সঠিক শিক্ষা পাঠদান'র জন্য যাহা কিছু প্রয়োজন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.