|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
অসুস্থ এম এ ওয়াদুদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২২
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তিনি হসাপতালের ৩য় তলায় ৩নং কেবিনে চিকিৎধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির খবর পেয়ে অসুস্থ এম এ ওয়াদুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ১০ মে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে সন্ধ্যায় ছুটে যান চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড, হেলাল হোসেন ও সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এ সময়,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এম এ ওয়াদুদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন
কর্তব্যরত চিকিৎসকদের সাথে কতা বলেন।এম এ ওয়াদুদ তার রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করেন ও তার প্রতি সমবেদনা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্নর মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, সাবেক ডেপুটি কমান্ডার মহসিন পাঠান,জেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা, তাপষ রায়, ইমান গাজী, খলিল দেওয়ান নাসির উদ্দীন নিশান, নন্দু, সাজ্জাদ হায়দার জাকারিয়া গাজী, প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.