|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২২
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা অফিস জানায়,সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে ০৬ মে, শুক্রবার ৪ ঘটিকায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর পূর্ব পার্শ্বে মোঃ মজিদ হাওলাদার এর চায়ের দোকানের সামনে ফুটপাতের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন(২৫), পিতা- আবুল কাশেম, মাতা- পেয়ারা বেগম
২। মোসাঃ সাথী (২৬), স্বামী- মোঃ সুমন, পিতা- মৃত ইউনুস মিয়া, মাতা- কাজল বেগম উভয়কে ১৫(পনের) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করেছি চাঁদপুর জেলা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান চলবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.