|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ফরিদগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ মে, ২০২২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। চৌ-ঠা মে বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যাহ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
এ ঘটনায় মৃত দুই ভাই হলেন, ওয়ালী-উল্লাহ ডাক্তার বাড়ির, মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল ও ছোট ছেলে সোহেল হোসেন
ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যান তারেকুল ইসলাম রুবেল। সেখান থেকে ২ ঘণ্টায় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন, বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ অবস্থায় দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে কি কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দুই ভাইয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী ও স্বজনেরা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর স্বজনরা ছোট ভাই সোহেলর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.