|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ মে, ২০২২
বৃহস্পতিবার (৫ই মে) ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্তের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় কয়েক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় সুবর্ণজয়ন্ত্রী (৫০বছর পূর্তি উৎসব) ঝাকঝমক পূর্ন পরিবেশে অনুষ্ঠানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। কলেজের সাবেক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সাব-কমিটির গঠনের মাধ্যমে মূল অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে। আলোচনা সভায় উক্ত কলেজের আলোকিত সাবেক ছাত্র বৃন্দ যারা সমাজের বিভিন্ন সেক্টরে দায়ত্বশীল অবস্থানে রয়েছেন তাদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে উঠে। চাকুরীজীবি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃ্ন্দ ও গণপ্রতিনিধিরা সভায় যোগদান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.