|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ফরিদগঞ্জে নিয়মিত জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় ঈদের জামাতে পুরস্কার পেলেন ৮ যুবক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২২
ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী বড়বাড়ি জামে মসজিদে পবিত্র রমজান মাসে নিয়মিত জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায়, ইমাম সাহেবের পূর্বের ঘোষণা অনুযায়ী বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ালী কেন্দ্রীয় ঈদগাঁয়ে ৮ যুবককে পুরস্কার প্রদান করা হয়।
৩ রা মে মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে বড়ালী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈদের জামাত শেষে ঐ ৮ যুবকের হাতে পুরস্কার তুলে দেন,বড়ালী বড়বাড়ি জামেমসজিদ ও বড়ালী কেন্দ্রীয় ঈদগাঁয়ের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান পাটোয়ারী,,, এ সময় উপস্থিত ছিলেন বড়বাড়ি জামেমসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পৌর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আবুল হোসেন গাজী,,মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ ইয়াছিন মিয়াজী,,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়াজী,
পবিত্র রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা পুরস্কার প্রাপ্ত ৮ যুবকরা হলেন
মোঃ আব্দুল কাদের পাটোয়ারী,মোঃ জাহিদ মিয়াজী,মোঃ মাসুম মিয়াজী,মোঃ ইমন গাজী, মোঃ মশিউর রহমান রাজু,মোঃ, আব্দুর রহমান মিয়াজী
মোঃ সিয়াম হোসেন সৈকত,মোঃ রাসেল মিয়াজী
পুরস্কার বিতরণ শেষে মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.