|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় মরহুম হাজ্বী করিম উল্যাহ্ একাডেমির পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২২
ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন হাজারী পুকুর এলাকা মরহুম হাজ্বী করিম উল্যাহ একাডেমির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে প্রায় দেড় শতাধিক গরীব, অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) মরহুম হাজ্বী করিম উল্যাহ'র নিজ বাড়ির আঙ্গিনায় সকাল ৯ টা থেকে এ বিতরণের কার্যক্রম শুরু হয়। সৌদিয়া কমিউনিটি সেন্টার ও মরহুম হাজ্বী করিম উল্যাহ একাডেমির পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানশীল মোশারফ হোসেন খাঁন'র তত্বাবধানে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আ'লীগের সভাপতি হাজ্বী মোমিনুল হক, সাধারণ সম্পাদক নুরুর ইসলাম, ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.