|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অধীনে মুন্সিরহাট বাজার মতলব দক্ষিণে বাজার তদারকি অভিযান পরিচালনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২২
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ ১৩ এপ্রিল ২০২২ তারিখে চাঁদপুর জেলা কার্যালয়ের মুন্সিরহাট বাজার মতলব দক্ষিণে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন। এসব প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজকের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.