|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
মীরসরাইয়ে বাস চাপায় যুবলীগ নেতা নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২২
মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় রবিউল হোসেন সেলিম (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবু তাহের পুত্র। সে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.