|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
মাসব্যাপী ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২২
মাসব্যাপী ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত
রাজশাহী ব্যুরোঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নির্দেশে আজ বিকাল ৬ ঘটিকায় পবিত্র মাহে রমজানের ১৪ রোজায় ৫ নং ওয়ার্ড মহিষবাথান উত্তর পাড়া চেতনা ৭১ মোড়ে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
পথচারী ও রোজাদারদের মাঝে ৪ শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, সহ-সভাপতি লাউসান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাংগঠনিক খোকন ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নগর যুবলীগের সদস্য মুরশালিন হক রাবু, ইদ্রিস আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম মনোয়ারুল ইসলাম মুন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সদস্য নূর আলম রিমন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.