|| ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
লালপুরে স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেছে স্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২২
নাটোরের লালপুরে শাশুড়ীর অভিযোগে মেয়ে জামাই মনিরুল ইসলাম (২৯) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৫ এপ্রিল ভোর রাতে লালপুর থানা পুলিশ ওই ব্যাক্তিকে আটক করে । আটককৃত ব্যক্তি উপজেলার ধনঞ্জনপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
পারিবারিক ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, যৌতুকের দাবীতে জ্যামি খাতুন নামের এক গহবুর শরীরের আগুন লাগিয়ে ঝলশে দিয়েছে পাষন্ড স্বামী মনিরুল ইসলাম। সে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। মনিরুল ইসলাম সহ তাঁর মা জোসনা বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে গৃহবধূর মা জাহানারা খাতুন।
এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
এস ইসলাম, নাটোর, ০১৭২৪২২৪২৬৬
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.