|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
১ মাসে জাটকা রক্ষায় সফল চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ি–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল, ২০২২
সরকার ঘোষিত জাটকা রক্ষা অভিযান যা গত ১ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা এই অভিযানে এখন ও পর্যন্ত সফলতায় এগিয়ে চলছে হরিনা নৌ পুলিশ। যার নেতৃত্ব দিচ্ছেন উক্ত ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান। এরই মধ্যে তিনি চাঁদপুরের নদীপথে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক পাচারকারী ও সরকারঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হরিনা নৌ পুলিশের অভিযাবে কারেন্ট জাল ৫৮,৭৫,০০০ মিটারনৌকা ০৭ টি ইলিশ মাছ ৭৫ কেজি১০৪৪ কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ ০১ টি হাইয়েস গাড়ী ২০০ সিসি স্পীডবোট মোট নিয়মিত মামলা ০৮ টি গ্রেফতারকৃত আসামী ৭৫ জন কে আটক করতে সক্ষম হয়েছে যা শুরু হওয়া জাটকা রক্ষা অভিযানের সবচাইতে বেশি বলে জানাগেছে। এ ব্যাপারে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা আমাদের নৌ সিমানায় একটি জাটকা মাছ ও নিধন করতে দেব না। এবং কোন অসাধু জেলে যেন নদীতে নামতে না পারে সেদিকে নজর রাখছি, দেশের সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান। এদিকে হরিনা ঘাট এলাকায় অবৈধ চাঁদাবাজি,মাদক সহ যেকোন ধরনের অপরাধ দমনে উল্লেখ যোগ্য অবদান রাখায় ঐ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে যা সরেজমিনে গিয়ে দেখা যায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.