|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- সফিউল, সাধারণ সম্পাদক- সবুর
প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অনলাইন সাংবাদিকদের বৃহত্তরসংগঠন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অধিনে গঠিত অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নতুন কমিটিতে সফিউল আলম কায়সারকে সভাপতি ও আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ যৌথ স্বাক্ষরে আগামী দুই বছরের জন্য (২০২২-২০২৪) ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
পরে অনুমোদিত কমিটির তালিকা সংগঠনটির নিজস্ব ফেসবুকের অফিসিয়াল পেইজে আপলোড করা হয়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ অনুমোদতি কমিটির তালিকা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি সফিউল আলম কায়সার ও সাধারণ সম্পাদক আব্দুস সবুরের হাতে তুলে দেন।
অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন সহ-সভাপতি গোলাম রব্বানী মিঞা, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মিন্নাত আলী, দপ্তর সম্পাদক রাজু হাসান রবি, অর্থ সম্পাদক মোতালেব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল রানা, ক্রীড়া সম্পাদক ওমর হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে সোহেল রানা সুমন, নইমুল হক, রমজান আলী।
অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন,আমাকে বড় একটি সংগঠনের দায়িত্ব প্রদান করেছে। আমি সাংবাদিকদের অধিকার আদায়, বষ্ঠনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।
অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি সফিউল আলম কায়সার বলেন, গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবার নতুন কমিটিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অতীতে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করেছি এবং আগামীতেও কাজ করে যাবো। সংগঠনটিকে এগিয়ে নিতে পূর্বের ন্যায় সকলকে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
এদিকে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বালিয়াডাঙ্গী উপজেলার শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম সুমন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.