সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এবং পানি উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ছাগলনাইয় বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা আক্তার শিল্পী। এসময় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া , সাংবাদিক নজরুল ইসলাম, চৌধুরী, মাসুম বিল্লাহ্ সহ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।