|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২২
মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূ জাসি আক্তারের (২১) ।
২৭ মার্চ রবিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জাসি আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাতরপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী ।
প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়,আনুমানিক দুপুর ১২ টার দিকে গালিব তার স্ত্রী জাসিকে নিয়ে নিজ বাড়ী থেকে মোটর সাইকেল এ চরে ঢাকা যাচ্ছিলেন ।
সিরাজদিখানের নিমতলা নামক স্থানে চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন । আহত স্ত্রীকে ঢাকা মেডিকেল এ নেওয়ার পথেই মারা যায় ।
হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন,প্রাথমিক ভাবে প্রতক্ষ্যদর্শীরা এ ঘটনা আমাদের জানিয়েছে তবে মোটর সাইকেলটি আমাদের হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে । আমরা ঘটনাটি জানার চেষ্টা করছি ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.