|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ডেমরার হাজী হোসেন প্লাজার নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক বশির নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২২
রাজধানী ডেমরা তথা পূর্ব ঢাকার বৃহত্তম শপিংমল হাজী হোসেন প্লাজার মার্কেট পরিচালনা কমিটি গঠন (২০২২)সম্পন্ন হয়েছে।
গত ২২ মার্চ(মঙ্গলবার)ডেমরার স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজা মার্কেটের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন নির্বাচিত।
উপদেষ্টা পদে ৫ জন সহ সর্বমোট ২০ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজী আব্দুল কাইউম। এতে সহ-সভাপতি পদে মো. মোশারফ হোসেন,সহঃ সাধারণ সম্পাদক মো.ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম, সহঃ সাংগঠনিক সম্পাদক মো.আরিফ, কোষাধ্যক্ষ মো.সোহেল, সহঃ কোষাধ্যক্ষ মো.আবু-বক্কর, দপ্তর সম্পাদক মো.রানা, সহঃ দপ্তর সম্পাদক রাম প্রসাদ দত্ত, প্রচার সম্পাদক মো. আরিফ (মেডিসিন), সহঃ প্রচার সম্পাদক মো.সাহিন, সদস্য মো.নাসির, মো.সগির ও মো.মাসুদুল হক বাপ্পী প্রমুখ।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বশির উদ্দিন বলেন,মার্কেটের সকল ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে মার্কেটের উন্নয়ন,সকলের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, শান্তি–শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষাসহ যাবতীয় কাজ করবো ইনশাআল্লাহ। এসময় তিনি মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,আপনারা অবশ্যই দোকানে ভালো মানের পণ্য রাখবেন ও কম লাভ করে পণ্য বিক্রি করবেন এবং ক্রেতাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। এতে করেই আপনাদের ব্যবসার উন্নতি করা সম্ভব হবে বলে আমি আশাবাদী ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.