|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২২
কচুয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মাহমুদুল হোসাইন শাকিল (২১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর গ্রামের মোহাম্মদ উল্যাহ’র ছেলে। বুধবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী এলাকা থেকে কচুয়া থানার এসআই হাবিবুর রহমান তাকে আটক করে থানায় নিসে আসে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা দায়ের পর তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ছবি: কচুয়ায় আটককৃত মাদক ব্যবসায়ী মাহমুদুল হোসাইন শাকিল।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.