|| ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে ২১৫ জনের মাঝে জেলা পরিষদের চাল বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের ১২নং ওয়ার্ড নান্দাইল উপজেলার ২১৫ জন নারী পুরুষের মাঝে ১ বস্তা (২৫কেজি) করে চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃআনোয়ারুল আবেদীন খান তুহিন।
এ উপলক্ষে ডাক বাংলার সামনে জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলার যুবলীগের সভাপতি মোঃআবু বকর সিদ্দিক বাহারের সভাপতিত্বে আয়োজিত বিতরন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরন সভায় সিনিয়র সাংবাদিক মোঃএনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,আলম ফরাজী সহ পৌরসভার সকল কাউন্সিলর, উপকার ভোগী ও দলীয় নেতৃত্ব বৃন্দ সাথে ছিলেন।
সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন নান্দাইলে জনগনের মাঝে চাউল বিতরণ করায় ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সহ সদস্য মোঃ আবু বকর সিদ্দিক বাহার কে ধন্যবাদ জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.