|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারহাটে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২২
রাজারহাটে পালিত হল জাতীয় ভোটার দিবস ।
"মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন কমিশন মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ঘড়িয়াডাঙ্গা ইউপি
চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.