|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পালাখাল মডেল ইউপির ৮নং ওয়ার্ডে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২২
মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে চাঁদপুরের কচুয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেন,শংকপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোহেল আহমেদ,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস পাঠান প্রমুখ।
এসময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.