|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২২
মুন্সীগঞ্জের শ্রীনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার সময় উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি'র আয়োজনে এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৌহিদুর রহমান,বেলতলী জি,জে,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া, ষোলঘর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.