|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গাবতলীর নেপালতলী ৭ নং ওয়ার্ড মেম্বার টুনু পুনরায় নির্বাচিত হওয়ায় গনসংবর্ধনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২২
-বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম টুনুকে এলাকাবাসীর পক্ষ থেকে ২৬ ফেব্রæয়ারী শনিবার বিকেলে বুরুজবাজার এলাকায় বিশাল গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে, বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আইযুব উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মাহবুবুল আলম মোতাহার, সংবর্ধিত ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম টুনু, চঞ্চল মাহমুদ, শিক্ষক মাহমুদুল হক, রাসেল মাহমুদ, শফিকুল ইসলাম, যুবলীগনেতা আমিনুল ইসলাম সবুজ, শিলু, রয়েল মিয়া, তুহিন মিয়া, ইখতিয়ার মাহমুদ, মশিউর রহমান, আঃ সোবাহান, আনিছার রহমান, পাইলট, স্বপন, আনোয়ারুল ইসলামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.