|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পালাখাল মিয়াজী স্যানিটারী এন্ড হার্ডওয়ার দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ ও মাহফিল
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজার কলেজ সংলগ্ন মেসার্স মিয়াজী স্যানেটারী এন্ড হার্ডওয়ার দোকান উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দোকানের পরিচালক মো. ওমর ফারুক মিয়াজীর আয়োজনে স্বাস্থবিধি মেনে পাখালাল কলেজ রোড উমেদ আলী সুপার মার্কেটের প্রথম তলায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোকানের পরিচালক মো. ওমর ফারুক মিয়াজী বলেন, দোকানে যাবতীয় পাইপ,টিউবওয়েল,মটর,সিরামিক প্যান,বেসিন কমেট,গাজী পাম্প,গাজী ট্যাংক,আরএফএল ট্যাংক সহ সকল প্রকার দেশী বিদেশী স্যানেটারী,হার্ডওয়ার সামগ্রী এবং প্লাস্টিক দরজা পাইপ পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়। তিনি আরো বলেন, ব্যবসায় হলো একটি পবিত্র আমানত। হালাল উপার্জনের মাধ্যমে যাতে আয় করতে পারি তাই সকলের দোয়া কামনা করছি। ব্যবসায়ের উন্নতি কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি।
এসময় কলেজের সহকারী অধ্যাপক মো. ফানাউল্যাহ,মাওলানা বোরহান উদ্দিন,কামাল হোসেন,সমাজসেবক একরাম হোসেন,মনির হোসেন,ব্যবসায়ী ওমেদ আলী,গাজী বোরহান উদ্দিন,আব্দুল গনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ব্যবসায় উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালন করেন মাওলানা ফখর উদ্দিন আহমেদ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.