|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
নোয়াখালী,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কৃষি সম্প্রসারনের আয়োজনে উপজেলার শিমুলতলী এলাকায় শতাধিক কৃষকদের নিয়ে এ মাঠ দিবস করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. সোফায়ের হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,নেয়াখালী, ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফর রহমান।
এসময় তিনি বলেন,বারি গম ৩৩ জাতটি তাপসহনশীল এবং জিংক সমৃদ্ধ জাত। সঠিক পরিচর্যা করতে পারলে বিঘা প্রতি ১৬ থেকে ১৭ মন ফলন হবে এবং এটি সারাদেশে চাহিদা রয়েছে। তাই বীজ উৎপাদন বানিজ্যিক ভাবে লাভজনক। তাই কৃষিকে বানিজ্যিক ভাবে চাষাবাদ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং প্রকল্প মূল্যায়ন মনিটরিং এর উপ-পরিচালক কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র নন্দী,কার্তিক চন্দ্র নন্দী,ফরহাদ হোসেন ও ফারুক হোসেন সহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে কৃষক ফারুক হোসেনের রসুন ও জিসান হোসেনের গম প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় কৃষক মাঠ দিবসে বক্তব্য রাখছেন, নেয়াখালী, ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফর রহমান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.