|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ফসল রসুন ক্ষেত পরিদর্শন
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
নোয়াখালী,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় কৃষক পর্যায়ে উন্নতজাতের ফসল উৎপাদন মসলা জাতীয় ফসল রসুন ক্ষেত পরিদর্শন করা হয়েছে। বুধবার বিকালে কৃষি সম্প্রসারনের আয়োজনে উপজেলার শিমুলতলী এলাকায় মাঠ দিবস শেষে কৃষক ফারুক হোসেনের রসুন ক্ষেত পরিদর্শন করেন,নেয়াখালী, ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফর রহমান,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং প্রকল্প মূল্যায়ন মনিটরিং এর উপ-পরিচালক কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়ের হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনসহ অন্যান্যরা । এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র নন্দী,কার্তিক চন্দ্র নন্দী,ফরহাদ হোসেন ও ফারুক হোসেন অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় কৃষকের রসুন ক্ষেত পরিদর্শন করছেন, নেয়াখালী, ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফর রহমান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.