|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে, এ ব্যাপারে পুলিশ জানায়,২১ফেব্রয়ারী সোমবার রাত ০১.১৫ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ইকবাল হোসেন, সংঙ্গীয় এএসআই/হেলাল উদ্দিন, এএসআই/ মোঃ শহিদুল্লাহ, এএসআই/ শাখাওয়াত হোসেনসহ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন ১২নং চান্দ্রা ইউপিস্থ ৮নং দক্ষিন বালিয়া সাকিন চান্দ্রা চৌরাস্তা টু চান্দ্রা বাজারগামী সড়কে জসিম মিজির বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াছিন (৪১), পিতা- মৃত আঃ রহমান, সাং-জুলাই সুদর্নপুর, (সেকান্দার কাজীর বাড়ী), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা এবং ২। সালাম গাজী (৩৭), পিতা-মৃত শাহজাহান গাজী, সাং- দক্ষিন বালিয়া, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা- চাঁদপুরদ্বয়কে ১৪ (চৌদ্দা) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানায় চাঁদপুর মডেল থানা পুলিশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.