|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ব্রীজের কাজের উদ্ধোধন
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২২
মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ব্রীজের কাজের উদ্ধোধন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৬নং শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি মত্তগ্রামে ব্রীজের কাজের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার(১৯ফেব্রুয়ারী)দুপুর ১২টার সময় অনলাইন জুম মিটিং এর মাধ্যমে উদ্বোধন করেন মোঃআতিকুল হক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান,এছাড়াও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ,এছাড়াও নব নির্বাচিত ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শ্যামসিদ্ধি পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন দৈনিক বাংলার অধিকার কে বলেন জনগণের প্রত্যাশা পূরন করতে চেয়ারম্যান হয়েছি এই ব্রীজের কাজের উদ্বোধনের মাধ্যমে এ ওয়ার্ডের জনগণের প্রত্যাশা পূরন হবে আমি আশাবাদী।মুন্সীগঞ্জ ১আসনের এমপি মাহী বি চৌধুরী কে আন্তরিক ধন্যবাদ ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী কে সারাদেশ ব্যাপী উন্নয়ন মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.