|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ার মধ্যম মটুয়া মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড মধ্যম মটুয়া মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার মধ্যম মটুয়া আবদুল হক জামে মসজিদ সংলগ্ন মাঠে স্পোর্টস ওয়াল্ডের সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলার প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম, মোস্তফা। কিডস ওয়াল্ডের স্বত্বাধিকারী ব্যবসায়ী জাবেদ রুবেলের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য জিয়া উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) কাজী রফিক আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি ডাঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী প্রমূখ।
এসময় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক মিয়া, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, ধারাভাষ্যকার সুজনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় বাঁশপাড়া বিএসএনএফকে ১-০ গোলে হারিয়ে ছাগলনাইয়া পৌরসভা একাদশ বিজয়ী হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.