|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় খাল থেকে মাইক্রো চালকের লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুরের কচুয়ায় খাল থেকে তৌহিদুল ইসলাম নামের এক মাইক্রো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কচুয়া পৌরসভার কড়ইয়া কর বাড়ি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কড়ইয়া গ্রামের আশেক আলীর পুত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শুক্রবার বিকালে খালের পাশ^বর্তী একটি খোলা স্থানে স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলা করে আসছে। ক্রিকেট বল খালে পড়লে ওই ছেলেরা বল আনতে গেলে কচুরিপানা সরালে তৌহিদুল ইসলামের লাশ দেখতে পায়।
পরে ৯৯৯ কল পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী,কচুয়া থানার ওসি তদন্ত মো. সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.