|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় শেখ রাসেল স্মৃতি সংসদ নাইট শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় শেখ রাসেল স্মৃতি সংসদ নাইট শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পালাখাল শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত পালাখাল বাসস্ট্যান্ড এলাকায় ক্রিকেট টূর্ণামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,পালাখাল মডেল ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপির ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া,সমাজসেবক মাহবুব আলম,জসিম উদ্দিন,ডা. জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া,প্রদীপ চন্দ্র সরকার প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন, মহন মজুমদার,আবু বকর,আরিফ,রিয়াদ,নিজাম,আল-আমিন,মেহেদীসহ আরো অনেকে।

Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.