|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুরে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্ত কর্মহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২২
কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের ৩ বীর ইউনিট কর্তৃক মেজর মোঃ সায়েম আকতার এর নেতৃত্বে শাহরাস্তি এবং হাজিগঞ্জে শতাধিক অসহায়দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের সকল প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান মেজর সায়েম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.