|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২২
হবিগঞ্জের - নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ট্রাক্টর গাড়ীর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহত মোটর সাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী বানিয়াচুং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওঃ শেখ জাহের উদ্দিনের পুত্র শেখ মওদুদ আহমদ (৪৫)। ঘটনাটি বৃহস্পতিবার বিকেল ৪টায় মুরাদপুর নামক স্থানে ঘটে। স্থানীয়সূত্রে জানাযায়, হবিগঞ্জ রোড থেকে আসা মালবহনকারী টাক্টর গাড়ীর সাথে হবিগঞ্জ যাওয়ার পথে মওদুদ আহমদ এর মোটর সাইকেল এর মুরাদপুর নামক স্থানে সরাসরি সংঘর্ষ বাধে। এত মটর সাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচং উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিসার ছিলেন বলেন নিশ্চিত করেন নবীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ড্রাইভার কে আটক করে । এবং ট্রাক্টর থানায় নিয়ে আসেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.