|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন(১৮) ও রেজোয়ান সিদ্দিক(১৭) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় রাকিব হোসেন(২২) নামে একজন গুরুত্বর আহত হয়েছে। আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার(৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে নজিপুর থেকে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং রেজোয়ান একই উপজেলার পিছল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.