|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কাশেম কন্ট্রাক্টরের প্রতি জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ডাক্টরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে তার প্রয়াত এই নেতার জানাজার নামাজ শেষে বক্তব্য রাখেন তারা।
জানাজা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম কাজল,জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সম্মানিত সদস্য বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ সরকার সহ আওয়ামীলীগ অঙ্গ-ওসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.