|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাজীগঞ্জে কনের আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২২
হাজীগঞ্জে বিদেশ থেকে বর আসার কথা শুনে গলায় ফাঁস দিয়ে কিশোরী আত্মহত্যা।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে (১৮) ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক ভাবে জানান বিয়ের কথোপকথন পাকাপোক্ত হয় একই ইউনিয়নের বাজনাখাল গ্রামের মালয়েশিয়া প্রবাসীর এর সাথে। আগামী ১০ ফেব্রুয়ারী মালেশিয়া থেকে বর দেশে আসার প্রস্তুতি চলছে।
দেশে আসার আগেই কনে আত্মহনন করেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। মেয়েটি মৃত্যুর কারন এখনও জানা যায়নি।
এলাকার বাসিন্দারা জানান মৃত্যুর পেছনে কোন রহস্য থাকতে পারে।
এবিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ দৈনিক বাংলার অধিকার কে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত করে আমরা বিষয় টি জানাব।
এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.