|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ৬কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২২
কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ নাসিম উদ্দিন বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর বাজারে বোগদাদ বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নতুন বার রশিয়া গ্রামের মৃত. ফিরোজ আলী ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসয়ীর বিরুদ্ধে কচুয়া থানা মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
কচুয়া: কচুয়ায় আটককৃত মাদক ব্যবসায়ী নাসিম উদ্দিন বাবু।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.