|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কাদলা ইউনিয়নে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২২
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থ্যতা কামনায় চাঁদপুরের কচুয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নামাজ শেষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাতের উদ্যোগে উপজেলার গুলবাহার হাজী ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদসহ ওই ইউনিয়ের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালন করেন হাফেজ মাওলানা শাহ আলম জিহাদী। এসময় মসজিদ কমিটির সেক্রেটারী আনিছুর রহমান সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা সম্পাদক হামিদ খান,উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান,ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনিসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কচুয়া থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি অসুস্থ্য হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দ্রুত সুস্থ্যতায় ও দীর্ঘায়ু কামনা করে কচুয়ার মসজিদে মসজিদে দোয়া মুনাজাত চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.