|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশিয় অস্ত্র প্রাইভেট কারসহ ৫ডাকাত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রও প্রাইভেটকারসহ ৫ ডাকাত কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি২২) ৪.৩০ মিনিটের সময় হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে ৫ ডাকাত কে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সফর আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৮)
একই এলাকার মৃত গউছ আলীর ছেলে নুর আলী ওরফে কালা মিয়া (৪০)
পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে আক্তার মিয়া (১৯)
পইল পশ্চিম পাড়ার শাহাদাত আলীর ছেলে ফুয়াদ মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজু মিয়া (১৯)।
ডাকাত গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব!
তিনি জানান
ওসি (তদন্ত) মোরশেদ আলম, এসআই সঞ্জিত চন্দ্র নাথ, এসআই মোঃ হামিদুর রহমান, এসআই মফিজুল হকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা স্কুলের সামনে সড়ক থেকে প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেন!
ডাকাতির বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায় করেন!
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.