|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি কে আটক করা হয়েছে, ২০ জানুয়ারি বৃহস্পতিবার রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানার এসআই(নিঃ)/সুমন চন্দ্র নাথ, অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন ০২নং আশিকাটি ইউনিস্থ চানখাঁর বাজার জণৈক প্রবাসী আঃ হান্নান খাঁনের ভাড়া দেওয়া সিএনজি গ্যারেজের ভিতর ধৃত আসামী ১। মোঃ মামুন গাজী (২৪), পিতা- মোঃ আলফু গাজী, সাং- উত্তর আশিকাটি, ২। মোঃ আব্দুল্লাহ মিজি (২৫), পিতা- নুর মোহাম্মদ মিজি, সাং- ছোট সুন্দর, ৩। মোঃ ইমরান মিজি (২৫), পিতা- নুরু ইসলাম মিজি, সাং- লোধেরগাঁও, সর্ব থানা ও জেলা- চাঁদপুরদের হেফাজত হইতে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.