|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাজীগঞ্জে বাকিলায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
অভিযান চলাকালে তাজ হোটেল এন্ড সুইটমিটে অপরিছন্ন নোংরা পরিবেশ থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং স্যাঁতসেতে ও নোংরা পরিবেশে না রেখে পরিষ্কার পরিছন্নতা রাখার নির্দেশনা দেন তাজ হোটেল এন্ড সুইটমিট কর্তৃপক্ষকে। অন্যদিকে কীটনাশক দোকানে মেয়াদ উত্তীর্ন কীটনাশক থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও সতর্কতা করা হয়। জেলার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.