|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জরুরি অবতরনের পর পাইলট বললেন ডিউটি শেষ, আর বিমান চালাবো না-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২২
ডিউটি সময় শেষ, তাই পাইলট আর বিমান চালাবেন না। এমন এক সময় তিনি এ কথা বললেন, যখন ওই বিমানটি খারাপ আবহাওয়ার কারণে অন্য আরেক বিমানবন্দরে জরুরি অবতরন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেনে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রিয়াদ থেকে দাম্মামে জরুরি অবতরণ করে বিমানটি।
খারাপ আবহাওয়া অব্যাহত থাকার কারণে বিমান উড্ডয়নও সম্ভব হচ্ছিলো না। এদিকে, সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে হঠাৎ বিমান চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন পাইলট। কোনোভাবেই তার পক্ষে বিমান চালানো সম্ভব না বলে জানান তিনি। পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়া যাত্রীরা বিক্ষোভ করতে থাকেন।
জানা যায়, প্রতিবাদে যাত্রীরা বিমান থেকে নামতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।
পিআইএর একজন মুখপাত্র জানান, নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.