|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় সাচারে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ॥
গণযোগোযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় চাঁদপুরের কচুয়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক সফিকুর রহমান মোল্লা,জিসান আহমেদ নান্নুসহ আরো অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.