|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পুনাক, চাঁদপুর কর্তৃক শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২২
পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চাঁদপুর কার্যালয়ে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর।

শীতবস্ত্র বিতরণ শেষে পুনাক সভানেত্রী, চাঁদপুর জানান- পুনাক সভানেত্রী জনাব জীশান মির্জার আহ্বানে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। আমাদের আশে পাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। পুনাক, চাঁদপুরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় পুনাক, চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য রোকসানা রিমি, শিপ্রা মজুমদার, রাঁখি মজুমদার'সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.