|| ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
গাজীপুরের পূবাইলে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২২
গাজীপুরের পূবাইলে অষ্টম শ্রেণির এক ছাত্রীতে অপহরণের অভিযোগ পাওয়া গেছে রিফাত (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাত ৯টার দিকে রিফাত ওই ছাত্রীকে অপহরণ করে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রিফাতের নামে একটি মামলা করেছেন।
অভিযুক্ত রিফাত পূবাইল ৪১নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার সামসুল হক মোল্লার ছেলে।
মামলার এজহারে বলা হয়, রিফাত ওই স্কুলছাত্রীকে প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো। ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রিফাত তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে না পেয়ে পুলিশের শরণাপন্ন হন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
মামলার সততা নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এস আই রাসেদুর রহমান জানান, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.